হোম > জাতীয়

গম্ভীরাকে ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যে নমিনেশনের পরিকল্পনা রয়েছে: সংসদে সংস্কৃতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ইনভেন্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ কথা জানান সংস্কৃতিমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী বলেন, দেশে গেজেটভুক্ত ৫০টি নৃ-গোষ্ঠী এবং অন্যান্য নৃ-গোষ্ঠীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ।

কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকায় সংস্কৃতির নামে কথিত অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের বিস্তার বন্ধে সরকারের কোনো উদ্যোগ আছে কি না জাতীয় সংসদে প্রশ্ন তোলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, ‘কুষ্টিয়ার লালন শাহের মাজার, এটা কি মাদকদ্রব্যমুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কি না। কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে তিন দিন করে ছয় দিন, এখানে যে সমস্ত অনৈতিক এবং সংস্কৃতির নামে যে সমস্ত কাজগুলো হয়, সেগুলো বন্ধে কোনো উদ্যোগ মন্ত্রীর আছে কি না।’

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু কুষ্টিয়ার লালন শাহের স্মৃতিবিজড়িত এই এলাকায় নয়, সারা দেশকেই মাদকমুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি বলেন, ‘শুধু কুষ্টিয়ার লালন শাহের এই স্মৃতিবিজড়িত এই এলাকায় নয়, আমাদের পরিকল্পনা আছে, সারা দেশে মাদকের বিরুদ্ধে আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে চাই। এবং মাদকমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে।’

মাদক নির্মূলকে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে মন্ত্রী বলেন, ‘মাদকমুক্ত তখনই হবে, যখন একটা সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়ে থাকে।’

বাংলাদেশের সাম্প্রতিক অতীতের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, ‘বাংলাদেশে গত ১৮ বছর যে ঘন অন্ধকার যুগ গেছে, এই অন্ধকার যুগে মাদক ব্যাপক বিস্তার লাভ করেছে। অনেক সংসদ সদস্য, মন্ত্রী, রাজনৈতিক নেতা—তারা পর্যন্ত এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। এভাবে শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সবকিছু ধ্বংস করে দিয়ে একটা অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল।’

মন্ত্রী বলেন, সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সেই যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার নবজাগরণ আনতে চাই। এভাবে আমরা শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের তরুণ সমাজকে অন্ধকার যুগ থেকে নিয়ে এসে অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজকে পরিবর্তন করে দিতে চাই।’

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ