হোম > জাতীয়

জামিনের পর কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টার মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আজ রোববার সন্ধ্যায় শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্ত হন। এর আগে আজ দুপুরে তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সন্ধ্যায় শিরীন শারমিন চৌধুরীকে মুক্ত করা হয়েছে।

এর আগে ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিনই তাঁকে জুলাই আন্দোলনের সময়কার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

তবে আজ দুপুরে জামিন হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ