হোম > জাতীয়

নারী নির্যাতন মামলাগুলোর দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘নারী নির্যাতন মামলাগুলোর দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’ 

আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি বসুন্ধরা আবাসিক এলাকার ভাটারা থেকে আসা শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী এবং ওসিসিতে ভর্তি নির্যাতিত শিশুদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দায়িত্ব পালনকারী চিকিৎসকদের নির্যাতিত শিশুদের নিবিড় পরিচর্যা নিশ্চিতের কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ‘সমাজে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের ক্যাম্পেইন করতে হবে। মামলাগুলো দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে সমাজ থেকে শিশু ও নারী নির্যাতন কমে আসবে।’ 

শারমীন এস মুরশিদ বলেন, ‘নারী ও শিশু নির্যাতন রোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। হাসপাতালের ইমারজেন্সিতে যেন সিট খালি থাকে যাতে আমার শিশু ও নারীরা দ্রুত সেবা পায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন কমাব। শক্ত হাতে নিবিড়ভাবে আমরা এ কাজ করতে চাই।’ তিনি চিকিৎসক, আইনজীবী এবং পুলিশকে নির্যাতিত শিশুদের সরেজমিনে গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য এবং মামলা পরিচালনা করার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী