হোম > জাতীয়

লিবিয়া ও তিউনিসিয়া থেকে দেশে ফিরলেন ১৬১, অধিকাংশ মানবপাচারের শিকার

আজকের পত্রিকা ডেস্ক­

লিবিয়া ও তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হয়েছে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

লিবিয়ার বেনগাজি ও এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৬টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে তাঁরা দেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই বাংলাদেশিদের ফেরানো হয়েছে।

এর আগে ভোর ৫টা ২৫ মিনিটে টিকে ৭১২ ফ্লাইট যোগে তিউনিসিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাঁদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন বিদেশ গমন না করে এ বিষয়ে তাঁদের সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অনুরোধ জানান।

লিবিয়া ও তিউনিসিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো হয়েছে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আইওএম–এর পক্ষ থেকে তিউনিসিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার ৪৫০ টাকা এবং লিবিয়া হতে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে