হোম > জাতীয়

‘প্রশংসনীয়’ কাজের স্বীকৃতি পেলেন ৩৪১ পুলিশ সদস্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার তুলে দেন আইজিপি। ছবি: আজকের পত্রিকা

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ (আইজিস ব্যাজ) প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিল্ড প্যারেড, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে অবদানের জন্য বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত আইজিস ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মো. আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাঁদের সাহস, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে বাহিনীর ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি পুলিশ সদস্যদের দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, গত ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ পুলিশ সদস্যকে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ দেওয়া হয়েছে। আইজিপি তাঁদের হাতে ব্যাজ তুলে দেন।

অস্ত্র উদ্ধারে বিভিন্ন ইউনিটকে পুরস্কার

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়। ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় এবং কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করে। ‘খ’ গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়। ‘গ’ গ্রুপে রাজবাড়ী জেলা পুলিশ প্রথম, মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় ও এপিবিএন তৃতীয় স্থান লাভ করে। ‘ঘ’ গ্রুপে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ প্রথম; র‍্যাব-১৫, কক্সবাজার দ্বিতীয় এবং র‍্যাব-২, ঢাকা তৃতীয় হয়। ‘ঙ’ গ্রুপে ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম; তেজগাঁও বিভাগ দ্বিতীয় এবং মিরপুর বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।

কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার তুলে দেন আইজিপি। ছবি: আজকের পত্রিকা

মাদক উদ্ধারে সেরাদের স্বীকৃতি

মাদকদ্রব্য উদ্ধারে সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়। ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়। ‘খ’ গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রথম, কক্সবাজার জেলা পুলিশ দ্বিতীয় ও হবিগঞ্জ জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করে। ‘গ’ গ্রুপে লালমনিরহাট জেলা পুলিশ প্রথম, শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় এবং গাজীপুর জেলা পুলিশ তৃতীয় হয়। ‘ঘ’ গ্রুপে র‍্যাব-১৫, কক্সবাজার প্রথম; র‍্যাব-৯, সিলেট দ্বিতীয় এবং র‍্যাব-১১, নারায়ণগঞ্জ তৃতীয় স্থান লাভ করে। ‘ঙ’ গ্রুপে ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম; তেজগাঁও বিভাগ দ্বিতীয় ও মতিঝিল বিভাগ তৃতীয় হয়। ‘চ’ গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয় স্থান অর্জন করে।

শিল্ড প্যারেড প্রতিযোগিতা

এদিকে শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যৌথভাবে আট মহানগরের পুলিশ দল।। এপিবিএন দল দ্বিতীয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল তৃতীয় স্থান লাভ করে।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি