হোম > জাতীয়

ঈদের ৪ দিন আগে থেকে চলবে ক্যাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে এবার ঈদে বিশেষ ‘ক্যাটল ট্রেন’ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদুল আজহার ৪ দিন আগে থেকে থেকে পশু পরিবহনের জন্য এই ক্যাটল ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

রেলওয়ের বাণিজ্যিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘গত সপ্তাহে দেশের বিভিন্ন জায়গার পশু ব্যবসায়ীদের সঙ্গে আলোচলা হয়েছে ট্রেনে পশু পরিবহনের জন্য। তাদের চাহিদা অনুযায়ী প্রথমে দুটি ট্রেন পরিচালনা করা হবে। পশু পরিবহনের চাহিদা থাকলে আরও একটি ট্রেন চালানো হতে পারে।’ 

এদিকে ক্যাটল ট্রেন চলার রুট সম্পর্কে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ হয়ে ঢাকায় আসবে ক্যাটল ট্রেন। পশু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুপুর ৩টা ১৫ মিনিতে ট্রেনটি ছেড়ে এসে পরের দিন সকাল ৬টায় ঢাকার কমলাপুরে পৌঁছাবে। একটি ট্রেনে মোট ৪০০ পশু পরিবহন করা যাবে। 

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রান্তিক খামারিদের উৎসাহ প্রদান ও কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য খুব স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। 

গত বছরও পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে এই বিশেষ ট্রেন চালু করা হয়েছিল।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ