হোম > জাতীয়

তিন মাসে ৩৩১ অস্ত্র উদ্ধার র‍্যাবের, গ্রেপ্তার ৩৪৭৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে ৩৩১টি অস্ত্র উদ্ধার হয়েছে। একই সময়ের মধ্যে হত্যা, ধর্ষণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩ হাজার ৪৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত র‍্যাবের অভিযানে ৩৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২৪ কেজি ১৬৬ গ্রাম হেরোইন, ৭ হাজার ৩১ বোতল ফেনসিডিল, ৫ হাজার ২৬৬ কেজি গাঁজা, ১৪ লাখ ৪০ হাজার ৯৬২ পিস ইয়াবা, ৪ হাজার ৪৭০ লিটার বিদেশি মদ, ৬০৬ লিটার দেশি মদ ও ৯৫ লিটার বিয়ার উদ্ধার করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, বিগত তিন মাসে ১০৪ জনকে অস্ত্রসংক্রান্ত, ৪৮৪ জনকে হত্যাসংক্রান্ত, ১৭৪ জনকে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ-সংক্রান্ত, ৬১ জনকে ছিনতাইসংক্রান্ত, ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযানে ১০৬ জনকে, মানব পাচারবিরোধী অভিযানে ২৬ জন, নাশকতার অভিযোগে ১০ জন ও অন্যান্য অভিযোগে ১ হাজার ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকে জড়িতের অভিযোগে ১ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কঠোরভাবে কাজ করবে বলে জানিয়েছে র‍্যাব।

সময় শেষ হয়ে যাচ্ছে, তবু অনড় দুই পক্ষই

অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন

গোঁজামিল দিয়ে জনগণকে গণভোটে বাধ্য করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে আবারও মাইক বিভ্রাট, হ্যান্ডমাইকে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে মাইক বিভ্রাট: প্রকৃত কারণ জানতে সচিবকে নির্দেশ, দুই কারণ উল্লেখ স্পিকারের

মানবতাবিরোধী অপরাধে হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্পিকারের সহধর্মিণীর মাগফিরাত কামনায় সংসদ ভবনে দোয়া মাহফিল

মাইক বিভ্রাটে সংসদ অধিবেশন ৪০ মিনিট মুলতবি, ১ ঘণ্টা ১৮ মিনিট পর শুরু

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে আইন পাস, ‘অসদাচরণে’ কঠোর শাস্তির বিধান

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী