হোম > জাতীয়

সব প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ৩৬টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) বিদ্যালয়গুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ‘ইস্ট্যাবলিসমেন্ট ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি) ’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার এতথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার।

তিনি জানান, সব প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ইডিসি প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোয় ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। মোট ৩৬টি আইএসপি এ সংযোগগুলো স্থাপন করবে।

কবে নাগাদ সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, ইডিসি প্রকল্পের সঙ্গে এমইউ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কবে নাগাদ সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন স্থাপন করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করতে পারছি না।

এর আগে ২০২২ সালে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ ফোনের আওতায় ওয়াইফাই ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫ টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ