হোম > জাতীয়

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ ও তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, এ কে এম ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ২ হাজার ২৫০ কোটি টাকা ঋণ গ্রহণ, ওভার ইনভয়েস ও ভুয়া এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ১৭ আগস্ট ব্যাংকঋণের নামে ৬৮ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফারুক আহমেদ, তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগম, সাউথইস্ট ব্যাংকের শীর্ষপর্যায়ের ১৩ কর্মকর্তাসহ ১৫ জনের নামে মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী