হোম > জাতীয়

বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, সামনের দিনগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল বাজেট ঘোষিত হবে। আপনারা দেখবেন, আগামীকালকের বাজেটে ইনশা আল্লাহ আমাদের বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে।’

ড. এম এ মুহিত বলেন, ‘শুধু বাজেট কিন্তু যথেষ্ট নয়। এই বাজেট যখন দেওয়া হবে, সেই কাজটি আমি বা আপনি অথবা চিকিৎসক সমাজ, অন্যান্য বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী—আমাদের সবাইকে মিলে সেই বাজেটটা দিয়ে একচুয়াল কাজটা করতে হবে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা নিয়ে যেতে হবে। তাই আমি মনে করি, আপনাদের (চিকিৎসক) বিশাল ভূমিকা রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের যে স্বাস্থ্য কর্মসূচি, যে সুস্বাস্থ্যের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি—যেখানে একদিকে সারা দেশের মানুষকে এই ই-হেলথ কার্ডের মাধ্যমে একটা ডিজিটাল হেলথ সিস্টেমে যুক্ত করব।’

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো ৩০ থেকে ৫০টি বেডের ছিল সেগুলো ১০১ বেডের উপজেলা হাসপাতাল তৈরি হবে। বৈষম্যহীনভাবে বাংলাদেশে এই ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবুল কেনান। সার্বিক তত্ত্বাবধানে সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ