হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধে হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক সংসদ সদস্য হাছান মাহমুদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে ওয়াসীমসহ ১৩ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, এখানে সাবেক চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক পুলিশ কমিশনারও রয়েছেন।

আগামী ১২ এপ্রিল ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে বলে জানান তিনি।

এ দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার পুনঃতদন্ত চেয়ে করা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ