হোম > জাতীয়

২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের ঝুঁকি নেই। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

আজ রোববার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪ তম বৈঠক শেষে ও তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আশি হাজার স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে।

হিন্দুদের একটি গোষ্ঠী জানিয়েছে, দেশের ২৯টি জেলায় দুর্গাপূজার ঝুঁকিপূর্ণ।—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওই তালিকা আমাদের কাছে আসেনি। তালিকা পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

এবার পূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৮০ হাজার স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪ তম বৈঠক শেষে ও তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে এখন পূজা উদ্‌যাপন কমিটির দায়িত্বে রয়েছে এসব দেখভাল করার।

আগামী ২৪ তারিখ থেকে আইন-শৃঙ্খলা বাহিনী পূজামণ্ডপগুলোতে মোতায়েন করা হবে।

বৈঠকে মাদক নিয়ন্ত্রণ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার থেকে শুধু মাদক আসতেছে। এ সমস্ত মাদক বিক্রি টাকা দিয়ে বাংলাদেশ থেকে চাল, ওষুধ, সার পাচার হয়ে যাচ্ছে। এসব পণ্য পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি