হোম > জাতীয়

জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে র‍্যাব ও এপিবিএনকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং অধস্তন সদস্যদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করতে ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি