হোম > জাতীয়

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সিদ্ধান্ত সংসদের: ইসি মাছউদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান নিয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, অন্তর্বর্তী সরকার দলীয় প্রতীক বাতিলের যে অধ্যাদেশ জারি করেছে, তা সংসদে পাসের ওপরই নির্ভর করছে আগামী সিটি নির্বাচনের ভবিষ্যৎ।

স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে মনোনয়নের বিধান বাতিল করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তা নিয়ে ইসি মাছউদ বলেন, ‘সংসদ বসার পর এই অধ্যাদেশ অনুমোদনের বিষয় আছে। সংসদ যদি এটি অনুমোদন দেয়, তবে নির্বাচন সেভাবেই হবে। আর যদি আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্য রকম হবে। আমরা এখন সংসদ অধিবেশনের দিকে তাকিয়ে আছি।’

ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রামের নির্বাচনের সময় নিয়ে ইসি জানান, আইনটি সংসদে চূড়ান্ত হওয়ার পরই ভোটের প্রক্রিয়া শুরু হবে। সংসদ কী সিদ্ধান্ত দেয়, তা পাওয়ার পরপরই দ্রুত ভোট আয়োজনের ব্যবস্থা করা হবে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের পুনর্নির্বাচন নিয়ে ইসি মাছউদ জানান, ঝড়-তুফানের আশঙ্কা এড়াতে আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের আগেই এই দুই আসনের ভোট গ্রহণের চেষ্টা করা হচ্ছে।

বগুড়া-৬ আসনের নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ থাকছে। ইসি মাছউদ জানান, যাঁরা ইতিমধ্যে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন, তাঁদের কাছে ব্যালট পাঠানো হবে। এ ছাড়া নতুন নিবন্ধনের জন্য দুই-চার দিন সময় বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে কমিশনার বলেন, শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যেই এই ভোট সম্পন্ন করতে হয়। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যাদের মনোনয়ন দেবে, মূলত সেটিই নির্বাচন। আমরা শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। সংরক্ষিত আসনের তফসিল যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে।’

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি