হোম > জাতীয়

আন্দোলন-সহিংসতায় পুলিশের ৪২ জন নিহত: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্দোলনে-সহিংসতায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে পরিদর্শক তিনজন ও দুজন র‍্যাব সদস্য রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) মো. ময়নুল ইসলাম। আজ রোববার দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আইজিপি বলেন, ‘নিহত ছাড়াও আহত অসংখ্য। শুধু রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন। বেশি আহত এমন রয়েছেন ২৭ জন। তাঁদের মধ্যে আইসিইউতে আছেন ২ জন। যাঁরা আহত হয়েছেন, তাঁদের আমরা ফুল সাপোর্ট দিচ্ছি।’ 

ট্রাফিক ব্যবস্থাপনা পুলিশের ফিরে আসার বিষয়ে তিনি আইজিপি ময়নুল ইসলাম বলেন, ‘আমরা ভিআইপি রোডে ইতিমধ্যে ট্রাফিক সদস্যদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত বেশি করে ফোর্স দিয়ে চালু করেছি।’

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

দলিল আটকে দেওয়ার কথা বলে ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে