হোম > জাতীয়

এনআইডি সংশোধন সেবায় দুর্ভোগ কমেছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, প্রতি মাসে আগে যেখানে গড়ে ১ লাখ ৯২০ করে এনআইডি সংশোধনের আবেদন পড়ত, এখন তা কমে প্রায় ৮০ হাজারে নেমেছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি সংশোধনসংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের অগ্রগতি তুলে ধরার সময় তিনি এ দাবি করেন।

আখতার আহমেদ বলেন, ‘প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধনসংক্রান্ত আবেদন কমে আসছে। ভোগান্তির মাত্রাও কমে এসেছে। আশা করি, ভবিষ্যতে এনআইডি সেবা নিয়ে আর হয়রানির অভিযোগ থাকবে না।’

ইসির জ্যেষ্ঠ সচিব জানান, এ বছরের ১ জানুয়ারিতে এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি। ৩০ জুন পর্যন্ত ছয় মাসে নতুন আবেদন পড়ে ৬ লাখ ৫ হাজার ৫২০টি। সব মিলিয়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদনের মধ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ নিষ্পন্ন করা হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি। বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ৭৬ হাজার ৬৯৪টি।

প্রতি মাসে আগে যেখানে গড়ে ১ লাখ ৯২০ করে আবেদন পড়ত, এখন তা কমে এসে প্রায় ৮০ হাজারে নেমেছে বলে জানান তিনি।

জ্যেষ্ঠ সচিব বলেন, এনআইডি সংশোধনের মাত্রা দেখে চারটি ক্যাটাগরি করে ইসি সচিবালয়। প্রয়োজনীয় তথ্য পূরণ, দলিল যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে এনআইডি সংশোধন করে দেওয়া হয়। ২০২০ সাল থেকে এ-সংক্রান্ত ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি আবেদন করা হয়। চার ক্যাটাগরিতে আবেদন নিষ্পন্ন হয় ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি।

আখতার আহমেদ বলেন, ‘আমার মনে হয়, নাগরিক সেবার ক্ষেত্রে মানুষের ভোগান্তির মাত্রাটা কমেছে। ছয় মাসে তুলনামূলকভাবে আবেদনের সংখ্যাও কমেছে। আগামী কয়েক মাসে তা সন্তোষজনক পর্যায়ে আসবে। তখন হয়রানির অভিযোগগুলো হয়তো আর থাকবে না।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর নানা অভিযোগের ভিত্তিতে কয়েকজন রাজনীতিকসহ অনেকের এনআইডি ‘লক’ করা হয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান সচিব। তিনি বলেন, ‘নানা কারণে এনআইডি লক করা হয়ে থাকে। বিশেষ করে এনআইডির অপব্যবহার রোধে তা করা হয়। এমনকি আমারটাও নাকি লক করা আছে। কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তথ্য না নেওয়াই ভালো।’

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী