হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশের পথে বৃষ্টির মরদেহ, পৌঁছাবে কাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গত ৭ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহবাহী বিমানটি রওনা হয়। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়। এ সময় মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এই বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।

দুবাই হয়ে আগামীকাল ৯ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০মিনিটে তাঁর মরদেহ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের খবর গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সব স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরহুমার মরদেহ পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।’

এর আগে নিহত বৃষ্টির জানাজা গত বুধবার ৬ মে বাদ জোহর ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ছাত্রছাত্রীরা, মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ