হোম > জাতীয়

কর্ণফুলী টানেলে রাতে ট্রাফিক ডাইভারশন, ৫–১০ মিনিট অপেক্ষার সম্ভাবনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কর্ণফুলী টানেল। ছবি: আজকের পত্রিকা

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে ৬ দিন রাতে ট্রাফিক ডাইভারশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে টানেল পারাপারে যাত্রীদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

আজ বুধবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলের রুটিন মেইনটেন্যান্স কাজ চলবে। এ সময় প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা-আনোয়ারা’ বা ‘আনোয়ারা-পতেঙ্গা’ যেকোনো একটি টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ট্রাফিকের চাপ অনুযায়ী টানেলের উভয়মুখে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী