হোম > জাতীয়

দুই কার্গো এলএনজি ও লাখ টন ডিজেল কিনবে সরকার

বাসস, ঢাকা

ফাইল ছবি

বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

আজ শনিবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বছরের ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বৈঠকটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া বৈঠকে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে আন্তর্জাতিক ক্রয়ের আওতায় ডিপিএম পদ্ধতিতে প্রায় ৬৮৯.২৯ কোটি টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির প্রস্তাবও বিবেচনা ও অনুমোদন করা হয়।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ