হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক চান নতুন সৌদি রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি: সংগৃহীত

নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আর উন্নত করতে কাজ করবেন। আজ সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক সাক্ষাৎ দুটি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের আগ্রহের দিকগুলো নিয়ে আলাপ করেন। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব নতুন রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত আবদুল্লাহ গত বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র হস্তান্তর করেন।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী