হোম > জাতীয়

আমার ও মায়ের ক্ষতি হলে দায়ী থাকবেন জি এম কাদের : এরিক এরশাদ

প্রতিনিধি, গুলশান (বাড্ডা)

জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে নিজের অপসারণের প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই অপপ্রচার করছেন জি এম কাদের। হু‌সেইন মুহম্মদ এরশাদের রে‌খে যাওয়া 'হু‌সেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট'–এর ব‌্যানা‌রে আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারার এরশা‌দের প্রেসিডেন্ট পার্কের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ।

মামুনুর রশিদ দাবি করেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অর্থ পাচারের কোনো প্রমাণ পৃথিবীর কোথাও প্রমাণিত হয়নি। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে গণমাধ্যমে প্রকাশিত নিউজের বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।

মামুনুর রশিদ বলেন, ‘জি এম কাদের বিদিশা এরশাদকে রাজনীতিতে হুমকি মনে করছেন। কাদেরের কাছ থেকে জাতীয় পার্টিকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে। হু‌সেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সমস্ত সম্পদের মালিক এরিক। এরিককে বিতর্কিত করতে পারলে জি এম কাদের নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে পারবেন। এ জন্যই এরিক এরশাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন।’

সংবাদ সম্মেলনে এরিক অভিযোগ করেন, দুই দিন ধরে তাঁর এবং তাঁর মা বিদিশা সিদ্দিককে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এসবের পেছনে তাঁর চাচা জি এম কাদের জড়িত আছেন বলে অভিযোগ করেন এরিক।

এরিক বলেন, 'আমার এবং আমার মা বিদিশার যদি কোনো ক্ষতি হয়, এর জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জি এম কাদের। আর আমি এই জন্য আমার চাচা জি এম কাদেরের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি।’

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী