হোম > জাতীয়

চাঁদাবাজির অভিযোগে উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন একদল গ্রামবাসী। তাঁদের অভিযোগ, সৈয়দ ইউসুফের মামলা-বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতায় তাঁরা অতিষ্ঠ। তাঁরা ইউসুফের বিচার দাবি করেছেন।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) উজিরপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এক নারী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইউসুফ দখল, চাঁদাবাজি ও মামলা-বাণিজ্য করে এলাকার মানুষকে হয়রানি করেছেন। তাঁর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে রাজনৈতিক মামলায় আসামি করে হয়রানি করা হয়।

ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টুর অভিযোগ, নিজ বাড়ির পথ তৈরি করতে সৈয়দ ইউসুফ উপজেলা পরিষদ থেকে কালভার্ট নির্মাণের বরাদ্দ করিয়েছেন। গতকাল শনিবার নির্মাণকাজ শুরু হয়। তিনিসহ (নান্টু) আরও কয়েকজনের জমির ওপর কালভার্ট নির্মাণ করা হচ্ছে। গ্রামবাসী বাধা দিলে নির্মাণকাজ বন্ধ হয়। এ নিয়ে গ্রামে উত্তেজনা চলছে।

তবে অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ জানান, আওয়ামী লীগের লোকজন তাঁর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। তাঁদের মধ্যে অনেকে নির্বাচনের সময় তাঁর সঙ্গে ছিলেন, কিন্তু তাঁরা ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ