হোম > জাতীয়

মরিচের সংকট কাটাতে ছাদবাগান করার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র দাবদাহের পর টানা বর্ষণে মরিচখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটে মরিচের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন ভারত থেকে আমদানি শুরু হওয়ায় সারা দেশেই দাম কমে এসেছে। তবে বারবার এমন সংকটে যাতে না পড়তে হয়, সে জন্য সবাইকে ব্যক্তিগত উদ্যোগে মরিচ চাষ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে মরিচের সংকট নিয়ে কথা বলেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হয়। কেন করতে হবে? বর্ষাকালে খেতে পানি উঠে যাওয়ায় মরিচ তুলতে সমস্যা হয়। মরিচ পচে যায় সে জন্য সমস্যা হয়। এখন থেকে কিছু ব্যবস্থা নিজেদের করতে হবে। নিজেরাই আমরা গাছ লাগাব। উৎপাদন করব। ছাদবাগান অথবা ভাসমান বাগান, ঝুলন্ত বাগান। আমার এলাকায় কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমাদের ওখানে ভাসমান বাগান আছে। সেখানে সবজি হয়।’ 

গণভবনকে ছোটখাটো খামার বাড়িতে পরিণত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবই সেখানে উৎপাদন হয়। আমার ছাদেও মরিচগাছ আছে। সেখানে মরিচ হয়। এভাবে প্রত্যেকই যদি করি, তাহলে আমাদের পরমুখাপেক্ষী হতে হবে না। নিজেরা করবেন। অন্যকে উৎসাহিত করবেন।’

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে