হোম > জাতীয়

সরকারকে ৪৭৫ কোটি টাকা পরিশোধ বিএসসির: প্রশংসা প্রধান উপদেষ্টার

বাসস, ঢাকা  

ছবি: বাসস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৬ নভেম্বর) মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘তারা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

২০১৬ সালে সরকার ও চায়না এক্সিম ব্যাংক থেকে প্রাপ্ত সংস্থার ঋণের কিস্তি হিসেবে বিএসসি ৪৭৫.২৫ কোটি টাকার চেক হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

বিএসসি ১ হাজার ৪৫৭ কোটি টাকার বেশি ব্যয়ে তিনটি বাল্ক ক্যারিয়ারসহ ছয়টি জাহাজ ক্রয়ের জন্য এ ঋণ নিয়েছিল।

এ ঋণ চুক্তির কারণে বিএসসি ২০১৮-২০১৯ সালে ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো তার বহরে ছয়টি বাণিজ্যিক জাহাজ যোগ করতে সক্ষম হয়।

এর মধ্যে পাঁচটি জাহাজ এখন বাংলাদেশের পতাকা ব্যবহার করে বিভিন্ন মহাসাগর পাড়ি দিয়ে পণ্য বহন করছে।

বিএসসির ১৩ বছরের মধ্যে বিভিন্ন কিস্তিতে ঋণ ও সুদ হিসেবে সরকারকে ২ হাজার ৪২৫ কোটি টাকা পরিশোধ করার কথা।

শিপিং মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শিপিং সচিব মোহাম্মদ ইউছুফ ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে