হোম > জাতীয়

কুয়েতে এন্ট্রি ভিসার মেয়াদ বাড়বে না, করতে হবে নতুন আবেদন

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বিদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসাধারীদের ভিসার মেয়াদ বাড়ানো হবে না, বরং নতুন করে আবেদন করতে হবে।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে আজ বুধবার (২২ এপ্রিল) জারি করা এক জরুরি নোটিশে জানানো হয়, বেসরকারি খাতের চাকরি, গৃহকর্ম, পারিবারিক পুনর্মিলনসহ বিভিন্ন ক্যাটাগরির এন্ট্রি ভিসা নিয়ে যাঁরা বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাঁদের বিদ্যমান ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব নয়। সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে নির্ধারিত নিয়ম অনুযায়ী পুনরায় প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় চালু হওয়ার ঘোষণার পর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

নোটিশে আরও বলা হয়, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী বিদেশিদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে। যেসব বিদেশি ছয় মাসের বেশি সময় দেশের বাইরে অবস্থান করছেন এবং ফিরতে পারছেন না, তাঁদের জন্য তিন মাস মেয়াদি ইলেকট্রনিক লিভ পারমিট দেওয়া হবে, যা ২৮ ফেব্রুয়ারি (২০২৬) থেকে কার্যকর ধরা হবে। এর মাধ্যমে তাঁদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি