হোম > জাতীয়

‘হাম’ পরিস্থিতি দেখতে এমপিদের এলাকায় পাঠানোর প্রস্তাব সংসদে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে একদিনের ছুটি দিয়ে ‘হাম’ রোগ পরিস্থিতি দেখতে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার হাসপাতাল পরিদর্শনের প্রস্তাব দিয়েছেন মাগুরা–১ আসনের সদস্য মো. মনোয়ার হোসেন। তিনি বলেছেন, “হাম এখন ‘মহামারি রূপ’ নিচ্ছে, এ অবস্থায় বৃহস্পতিবার সংসদে ছুটি দিয়ে এমপিদের মাঠে পাঠানো যেতে পারে।”

আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

নিজ সংসদীয় আসনের স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে মনোয়ার হোসেন বলেন, তার এলাকায় ২০০ শয্যার হাসপাতাল ভবন থাকলেও সেটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি। হাসপাতালের দুটি লিফটই অকার্যকর, আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিট চালুর মতো প্রস্তুতিও সম্পন্ন হয়নি। ফলে গুরুতর রোগীদের অন্যত্র পাঠাতে হচ্ছে।

এ অবস্থার মধ্যেই হামের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে মনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে হাম বা মিজেলস রোগ একটা মহামারি রূপ ধারণ করেছে। আগামীকাল বৃহস্পতিবার সংসদকে ছুটি দিয়ে সকল সংসদ সদস্য তাঁর তাঁর নিজ এলাকায় গিয়ে হাসপাতালে যাক এবং তারা তদারকি করুক, কী পরিস্থিতি মানুষের চলছে!

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ