হোম > জাতীয়

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: আজকের পত্রিকা

বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভিতে কয়েকজন সাংবাদিকের ‘চাকরিচ্যুতির’ বিষয়টি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদায়ন নিয়ে সৃষ্ট জটিলতা বিধি অনুযায়ী সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বাসসের এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ দাবিতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটির এক কর্মী সেখানে বিক্ষোভ করেছেন। আর বেসরকারি টেলিভিশন এখন টিভিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঁচ সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ নিয়ে সাংবাদিক সমাজে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

বাসস প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা দুঃখজনক ঘটনা। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই একটা বিধিবদ্ধ নিয়ম আছে। অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। আলাপ-আলোচনা সাপেক্ষে বিধান অনুযায়ী সমাধান বের করব।’

এখন টিভি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘এখন টিভির ঘটনায় সংশ্লিষ্ট কজন এবং এখন টিভির মালিকপক্ষ—উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা ভালো করে বুঝব। সমঝোতার মধ্যে সমাধান করা যায় কি না দেখব। ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু যেকোনো ঘটনাকে নিষ্পত্তি করব বিধিবিধানের মধ্য দিয়ে। কেউ মনে করার কারণ নাই যে মব করলেই সবকিছু সমাধান হয়ে যাবে।’

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি