হোম > জাতীয়

৫০তম বিসিএস: বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু ২৭ এপ্রিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ এপ্রিল থেকে। এই পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত।

গতকাল সোমবার সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত সময়সূচি থেকে এ তথ্য জানানো হয়েছে।

সময়সূচিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ —এই ৮টি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা এই পরীক্ষা চলবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ২০০।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন। এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

সময়সূচি অনুযায়ী, ২৭ এপ্রিল (সোমবার) বাংলা ভাষা ও সাহিত্য, সমাজকল্যাণ, পদার্থবিদ্যা, যন্ত্রকৌশল ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ এপ্রিল (মঙ্গলবার) ইংরেজি, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, হিসাববিজ্ঞান ও স্থাপত্যকৌশল বিষয়ের পরীক্ষা হবে। ২৯ এপ্রিল (বুধবার) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা প্রশাসন/কৃষি ব্যবসা ব্যবস্থাপনা, পশু চিকিৎসা বিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মে মাসের সূচি অনুযায়ী, ৪ মে (সোমবার) অর্থনীতি, ফিন্যান্স, কৃষি, কৃষি অর্থনীতি ও তড়িৎ কৌশল; ৫ মে (মঙ্গলবার) রসায়ন, গণিত, প্রাণরসায়ন, বনবিদ্যা ও রসায়ন প্রকৌশল; ৬ মে (বুধবার) ফলিত রসায়ন, ফলিত গণিত, প্রাণিবিদ্যা, মেডিকেল সায়েন্স ও পশু পালন এবং ৭ মে (বৃহস্পতিবার) আরবি, ইসলামি শিক্ষা, মার্কেটিং, মৎস্য বিদ্যা ও পুরকৌশল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ