হোম > জাতীয়

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ফের বাড়ল তদন্ত কমিশনের মেয়াদ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে গতকাল মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগের সময়সীমা অনুযায়ী ২৪ সেপ্টেম্বর এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার প্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনাসংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করতে সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে প্রধান করে গত ২৭ জুলাই ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়।

কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। পরে কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়। এ নিয়ে দ্বিতীয় দফায় এই তদন্ত কমিশনের মেয়াদ বাড়াল সরকার।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী