হোম > জাতীয়

বাসের অগ্রিম টিকিটে চাহিদা বেশি ২৫ মের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল থেকে বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করছে। জানা গেছে, অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি ২৫ মের জন্য। ঈদের সরকারি ছুটি এদিন থেকে শুরু।

খোঁজ নিয়ে জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সকাল থেকে তাঁদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। সব রুটের টিকিট অনলাইনে দেওয়া হয়েছে, পাশাপাশি কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে।

জীবন চক্রবর্তী জানান, চাহিদা সবচেয়ে বেশি ২৪ মে রাত, ২৫ মে সারা দিন এবং ২৬ মে সকালের টিকিটের। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় এসব দিনের টিকিটে বাড়তি চাপ দেখা যাচ্ছে। বিশেষ করে ২৫ তারিখের কোনো টিকিট নেই, এদিনের সব রুটের সব গাড়ির টিকিট বিক্রি হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানুর রহমান নামের এক ব্যক্তি লিখেছেন, ‘অনলাইনে চেষ্টা করে ২৫ মে রংপুর যাওয়ার কোনো টিকিট পাইনি। পরে বাধ্য হয়ে ২৬ মে দুপুরের এস আর ট্রাভেলসের দুটি আসনের টিকিট নিয়েছি।’

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

এদিকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মে থেকে। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এভাবে ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট।

এ ছাড়া ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওই দিন ৩১ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এ ছাড়া ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুন যাত্রার ফিরতি টিকিট বিক্রি করা হবে।

এবারও ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ