হোম > জাতীয়

১৮ উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বসবে ইসি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘১৮ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে যৌথভাবে সভাটি অনুষ্ঠিত হবে।’

আলী নেওয়াজ বলেন, ‘আমরা কোনো কিছু গোপন রাখতে চাই না। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কী কী কাজ করছি, তা তাদের সামনে তুলে ধরা হবে।’

জানা যায়, সভায় ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া হাইকমিশনের একজন, চায়না দূতাবাসের একজন, নেদারল্যান্ডস দূতাবাসের একজন ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ