হোম > জাতীয়

নিজ বাড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিঠামইনে রাষ্ট্রপতি

তানিম আহমেদ, মিঠামইন (কিশোরগঞ্জ) থেকে

দীর্ঘ দুই যুগ পরে আগামীকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সফরে তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবেন।

সরকার প্রধানকে নিজ বাড়িতে স্বাগত জানাতে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি তাঁর বাড়ির সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী আসার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের পরিবারের সবাই খুব খুশি।’

প্রধানমন্ত্রীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার স্মৃতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘টুঙ্গিপাড়া কতবার গিয়েছি সেটা হিসেব করে বলতে পারব না। যতবারই গিয়েছি ততবারই বঙ্গবন্ধু কন্যা আমাকে রিসিভ করেছেন। আমি তো এখন রাজনীতির মধ্যে নাই। উনি আমার বাড়িতে আসবেন আমি তাঁকে রিসিভ করতে এসেছি।’

শেখ হাসিনা প্রথমবারের মতো কিশোরগঞ্জে তাঁর বাড়িতে আসছেন জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘৯৮ সালে আমার বাড়িতে আসার কোনো রাস্তা ছিল না। এখন বাড়ির গেটে গাড়ি দিয়ে যাব, আগে এখানে লঞ্চ ভিড়তো।’

রাষ্ট্রপতি বলেন, ‘১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জ সফর করার সময় কিছুটা দূর থেকে আমার বাড়ি দেখেছেন, কিন্তু আসেননি। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারণার জন্য এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন কিন্তু আসতে পারেননি।’

পরে বিকেলের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের কয়েকটি সড়ক ঘুরে দেখেন। এর আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

হাওরের প্রায় সব রকম মাছ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘রুই, কাতল, বাইম, চিতল, চিংড়ি, পাবদাসহ হাওরে যত ধরনের মাছ পাওয়া যায় তা দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার চেষ্টা করব।’

রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির নিকটে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন এবং বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে