হোম > জাতীয়

ঈদের আগে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ৩২ হাজার ৯০৪ গৃহহীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবার ঈদের আগে পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার। আগামী মঙ্গলবার এগুলো ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চাবি হস্তান্তর করবেন তিনি। 

এ নিয়ে বিস্তারিত জানাতে আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করবেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এই ঘর নির্মাণ করা হয়েছে। এ ধাপে ৬৫ হাজার ৪৭৪টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। বাকি ঘরগুলো ঈদের পরে দেওয়া হবে। 

এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে ১ লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয় ভূমিহীন ও গৃহহীনদের। সেখানে কিছু ঘরে ত্রুটি খুঁজে পায় সরকার। সে কারণে তৃতীয় ধাপের ঘরগুলোর পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়, যাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী