হোম > জাতীয়

সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনাচার-অনিয়মের সঙ্গে জড়িত সকল সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর।

আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। কিন্তু দুঃখজনকভাবে অনেকের মধ্যে এই মাসকে ঘিরে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা দেখা যায়।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে এ মাসকে অতিরিক্ত মুনাফার সময় হিসেবে বিবেচনা না করতে। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

ক্ষুদ্র, মাঝারি ও বড়—সব ধরনের ব্যবসায়ীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ‘সহজ ও স্পষ্ট’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার ব্যবসায়ী ও ক্রেতা—উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষায় কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত—এ বিষয়ে আপনাদের পরামর্শ ও অভিযোগ শুনতে সরকার প্রস্তুত।’

তিনি আরও বলেন, ক্রেতা, বিক্রেতা, গ্রহীতা—এই সরকার সকলেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশে ভাষণ। মঙ্গলবার তিনি দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে বুধবার দিনের শুরুতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন তারেক রহমান।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ