হোম > জাতীয়

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার ৪০ হাজার যান

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতুতে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতুতে উত্তরবঙ্গ ও ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।

আজ সোমবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রোববার ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।

অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৭ হাজার ৮০৭টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে।

ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতুতে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। ছবি: আজকের পত্রিকা

এর আগের দিন শনিবার ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছিল। ওই দিন টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে যানবাহন পারাপার বেড়েছে ৭ হাজার ২৭০টি। একই সঙ্গে টোল আদায় বেড়েছে ২৮ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা।

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।

এদিকে মহাসড়ক ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু আজকের পত্রিকাকে বলেন, জেলার তিনটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক যমুনা সেতু পশ্চিম থেকে বগুড়া, পাবনা ও তাড়াশ হয়ে নাটোর সীমান্ত পর্যন্ত এলাকায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঈদুল ফিতরের মতো এবারও পুলিশ সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে গরুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, মহাসড়ক ও বিভিন্ন পশুর হাটে দায়িত্ব পালন করছেন ৬৭৫ জন পুলিশ সদস্য। এ ছাড়া ৩১ জন কর্মকর্তা তদারকিতে রয়েছেন। গোয়েন্দা নজরদারির জন্য আরও শতাধিক সদস্য কাজ করবেন। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে প্রায় ৮০০ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। জাল টাকা প্রতিরোধে বিভিন্ন হাটে সাদাপোশাকেও পুলিশ মোতায়েন থাকবে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ