হোম > জাতীয়

১৫ বছরে চুন্নুর টাকা বেড়েছে ৩৭ গুণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর ১৫ বছরে নগদ ও ব্যাংকে জমা টাকা বেড়েছে ৩৭ গুণ। আর তাঁর স্ত্রীর বেড়েছে প্রায় চার গুণ। 

হলফনামা অনুযায়ী, চুন্নুর বর্তমান পেশা আইনজীবী, পাশাপাশি রয়েছে ব্যবসা। ২০০৮ সালে তাঁর পেশা ছিল কেবল আইনজীবী। তবে সে সময় তাঁর একটি বাস ছিল। ২০০৮ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল ৪ লাখ ২৪ হাজার, আর স্ত্রীর নামে ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া নগদ ছিল ৪ লাখ ৯৮ হাজার, স্ত্রীর ছিল ১ লাখ ৭৬ হাজার ৭২৪ টাকা। অর্থাৎ ২০০৮ সালে চুন্নুর ছিল ৯ লাখ ২২ হাজার ২৯০ এবং স্ত্রীর ছিল ৩ লাখ ৩ হাজার ৭০৯ টাকা। বর্তমানে চুন্নু ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ ও স্ত্রী ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকার মালিক। 

২০০৮ সালে চুন্নুর কোনো বৈদেশিক মুদ্রা না থাকলেও বর্তমানে তাঁর ২৩ হাজার ৭০৫ মার্কিন ডলার এবং স্ত্রীর ২২ হাজার ৭২৮ মার্কিন ডলার রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বর্তমানে আছে ৯৭ লাখ ২১ হাজার ৫৮৪ টাকা। এখন অবশ্য তাঁর কোনো সঞ্চয়পত্র নেই। 

স্থাবর সম্পদের মধ্যে ২০০৮ সালে কেবল পৈতৃক সূত্রে বাড়ির অংশ ও যৌথ মালিকানায় বণ্টন না হওয়া কৃষিজমি ছিল ‍চুন্নুর। বর্তমানে স্ত্রীসহ যৌথ নামে কিশোরগঞ্জে ৪ দশমিক ২৫ একর কৃষিজমি, নিজের নামে ৭ দশমিক ৭৫ একর কৃষিজমি, অকৃষিজমি হিসেবে রাজউক পূর্বাচলে ১০ কাঠার প্লট এবং গ্রামের বাড়ি তাড়াইলে দালান রয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ