হোম > জাতীয়

ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

পিএলও নেতৃত্বের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে গতকাল বৃহস্পতিবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা এ সময় পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে। প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ।’

পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বই ‘আর্ট অব ট্রায়াম্ফের’ একটি অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন।

বৈঠকে পিএলও নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ