হোম > জাতীয়

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রায় ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ও সার্জেন্ট। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করে তাদের জ্যেষ্ঠতাসহ চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-দের ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে শর্তসাপেক্ষে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎নির্দেশনায় বলা হয়েছে, ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে এ ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।

‎এ ছাড়া আবেদনকারীদের মৌলিক প্রশিক্ষণকাল ছয় মাসসহ শিক্ষানবিশকাল সর্বমোট দুই বছর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে।

‎নির্দেশনায় আরও বলা হয়, এ আদেশে নিয়োগপ্রাপ্ত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-এর বাইরে একই ব্যাচের অন্য কোনো প্রার্থী ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন করলে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। সে ক্ষেত্রে গঠিত কমিটি প্রার্থীর বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

‎এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (বর্তমানে আবেদনকৃত ১২৩ জন সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর নিরস্ত্র) বিষয়ে যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন না থাকায় কাজে অচলাবস্থা

ঈদযাত্রা: ছুটির শুরুতে স্টেশন-বন্দরে ভিড়

ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্ন হয়—এমন কোনো চ্যালেঞ্জ নেই: নৌপরিবহনমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫ বছরে দেশের ক্ষতি হয়েছে ২১ হাজার কোটি, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

সাবেক এমপি শেখর ও স্ত্রীর নামে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের বৈঠক, পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী

ফেব্রুয়ারিতে ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ-অবরুদ্ধ করেছে দুদক