হোম > জাতীয়

স্বাধীনতা দিবসে কোস্ট গার্ডের ৬ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জনসাধারণের জন্য ছয়টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর দিনটি বাঙালি জাতি বিশেষভাবে পালন করে থাকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘বিসিজিএস কুতুবদিয়া’ (বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট, চাঁদপুর) ‘বিসিজিএস শেটগাং’ (বিসিজি বেইস কাশীপুর পন্তুন, নারায়ণগঞ্জ), ‘বিসিজিএস তাজউদ্দিন’ (১৫ নং ঘাট, পতেঙ্গা), ‘বিসিজিএস শ্যামল বাংলা’ (বিসিজি বেইস চট্টগ্রাম, ইছা নগর), ‘বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মোংলা) এবং ‘বিসিজিএস তৌহিদ’ (রূপসা, খুলনা) জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখে।

আজ বেলা ২টা থেকে জাহাজ পরিদর্শন করতে এসব এলাকার এবং আশপাশের উল্লেখযোগ্যসংখ্যক নারী-পুরুষ আগমন করেন। এতে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, এ ছাড়া জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতূহল ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকেরা। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধকৌশল সম্পর্কে জানতে পেরে আগত জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি