হোম > জাতীয়

সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সচিবালয়ে আজ বুধবার বিকেলে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ হয়। ছবি: সংস্কৃতি মন্ত্রণালয়

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সচিবালয়ে আজ বুধবার বিকেলে তাঁদের সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

মাহবুবুর রহমান জানান, সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সংগীত, জাদুঘর ও নাট্যকলা বিষয়ে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে নতুন সাংস্কৃতিক জগৎ উন্মোচনও তাঁদের আলোচনায় উঠে আসে।

অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানের নতুন দিক উন্মোচনের পাশাপাশি এর রূপায়ণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুপক্ষের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান মাহবুবুর রহমান।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ