হোম > জাতীয়

বগুড়া-সিলেটসহ ছয় জেলায় এসপি রদবদল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বগুড়া ও সিলেটসহ ছয় জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। আজ বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পুলিশ সুপার, এপিবিএনে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে পুলিশ সুপার, খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ সুপার, পিটিসি নোয়াখালীতে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে পুলিশ সুপার, ময়মনসিংহে পদায়ন করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে পুলিশ সুপার, এপিবিএনে এবং জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে পুলিশ সুপার, সিলেটে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার ফারহানা ইয়াসমিনকে পুলিশ সুপার, জামালপুরে এবং বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে পুলিশ সুপার, নৌ পুলিশে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে পুলিশ সুপার, বরিশালে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ