হোম > জাতীয়

আজ পবিত্র জুমাতুল বিদা

আজকের পত্রিকা ডেস্ক­

নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে আজ শেষ শুক্রবার, জুমাতুল বিদা। এই দিনকে ইবাদতের মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রমজানের শেষ জুমা ইঙ্গিত দিচ্ছে পবিত্র এই মাসের বিদায়ের। তাই বিচ্ছেদের রক্তক্ষরণ চলছে মুমিনের হৃদয়ে। জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙে পড়বেন। দুই চোখে অশ্রু ঝরিয়ে ক্ষমা ও রহমত অর্জনের চেষ্টা করবেন মুসল্লিরা।

ইসলামের সূচনাকাল থেকেই রমজানের শেষ জুমাটি বিশেষ গুরুত্ব দিয়ে পালিত হয়ে আসছে। তবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও মর্যাদা অনেক বেশি। আর রমজানের কারণে জুমার দিনের মর্যাদা আরও বেড়ে যায়। ১৪৪৭ হিজরির বর্তমান রমজান মাসে মুসলিমরা এরই মধ্যে তিনটি জুমা অতিবাহিত করেছেন। আজ রমজানের বিদায়ী জুমা। এই জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ছাড়াও দেশের সব মসজিদে বিশেষ গুরুত্ব দিয়ে নামাজ আদায় শেষে দোয়া-মোনাজাত করবেন মুসল্লিরা।

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন, রাসুল (সা.) ইরশাদ করেন, যখন রমজান মাস আসে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় (বুখারি, মুসলিম)।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ