হোম > জাতীয়

সন্ধান মিলেছে আসিফসহ কোটা আন্দোলনের তিন সমন্বয়কের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত মাহমুদের সন্ধান মিলেছে। গত শুক্রবার থেকে তাঁদের খোঁজ মিলছিল না বলে গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অভিযোগ করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নিখোঁজদের স্বজনেরা। 

তাঁদের সন্ধান পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

সারজিস আলম আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ তিনজন সমন্বয়কের সন্ধান পাওয়া গেছে। আজ সন্ধ্যা ৭টার মধ্যে সবার সন্ধানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। 

এ দিকে সন্ধ্যায় আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে বলেন, ‘গত শুক্রবার, ১৯ জুলাই রাত ১১টায় আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। আজ ২৪, জুলাই বুধবার সকাল ১১টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে যায়।’ 

তিনি আরও বলেন, ‘এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলন বিষয়ে বিস্তারিত কথা বলবো।’ 

এর আগে গতকাল মঙ্গলবার আসিফের বাবা মো. বিল্লাল হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বলেন, ‘আমি আসিফ মাহমুদের বাবা। আমি ইত্তেফাক পত্রিকার মারফতে জানতে পারছি, আসিফ জিম্মির শিকার। এটা জেনে আমি ঢাকা মেডিকেলের মর্গে তালাশ করছি। সেখানে তাকে পাই নাই। আমি আসিফ মাহমুদের সন্ধান চাই।’

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ