হোম > জাতীয়

৩০ জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

সরকারি কর্মচারীদের জন্য আগামী ৩০ জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে।

এবার যাঁরা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে বলেও জানান জনপ্রশাসন সচিব।

এক প্রশ্নের জবাবে মোখলেস উর রহমান বলেন, অবশ্যই ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে।

কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

মহার্ঘ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা ৫ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব।

তিনি বলেন, অনুমান করে এটা বলা ঠিক না। আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন।

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহফুজুর রহমান

আরও চার আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার