হোম > জাতীয়

কোরবানি ঈদে মহাসড়কের পাশে বসা ২১৭টি পশুর হাট না বসাতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাসড়কের ওপরে বা তার পাশে অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়ক ও মহাসড়ক বিভাগের তথ্যমতে, মহাসড়কে সর্বমোট ২১৭টি পশুর হাট রয়েছে। 

মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার এসব পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে ঈদুল আজহা উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একই সঙ্গে এ বৈঠকে আলোচনা হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডরসমূহের মেরামত ও সংস্কারকাজ আসন্ন ঈদের সাত দিন আগেই সম্পন্ন করা। 

বৈঠকে জানানো হয়, মহাসড়কের পাশে সবচেয়ে বেশি পশুর হাট বসে চট্টগ্রাম জেলায় মহাসড়ক সংলগ্ন ৩০টি। এরপর সবচেয়ে বেশি কক্সবাজার জেলায় বসে ২৩টি পশুর হাট। 

চট্টগ্রাম ৩০টি পশুর হাট—বাড়কুণ্ড বাজার, বাঁশবাড়িয়া বাজার, ফকিরহাট গরুর বাজার, ফকিরহাট, বড় দারোগার হাট, ছোট দারোগার হাট, হাদি ফকিরহাট বাজার, বারবকুণ্ড স্কুল মাঠ বাজার, বাঁশবাড়িয়া স্কুল মাঠ, ভাটিয়ারি বাজার, হাদিফকিরহাট গরু বাজার, মিঠাছাড়া বাজার, বড়তাকিয়া হাইস্কুল বাজার, নিজামপুর, বড় কলমদাহ বাজার, ডাকঘর মৌলভীবাজার, শান্তিরহাট বাজার, বাদামতল বাজার, কলম মুন্সির হাট, চৌধুরীর হাট স্টেশন বাজার, চৌধুরীর হাট বাজার, সরকারহাট, চারিয়া বাজার, বিবরিহাট, বাগিচাহাট, দেওয়ানহাট, রওশন হাট, খাঁনহাট, কেরানী হাট, পদুয়ার বাজার।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী