হোম > জাতীয়

২ হাজার যৌনকর্মী পাচ্ছেন ২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয় ২ হাজার ৯৪ জন যৌনকর্মীকে ১০ হাজার টাকা করে মোট ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা দিচ্ছে। নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষের মাধ্যমে যৌনকর্মীদের ব্যাংক হিসাবে এই টাকা দেওয়া হচ্ছে। যৌনকর্মীদের মানবাধিকার রক্ষার দাবিতে গড়ে ওঠা মোর্চা ‘সংহতি’ আজ বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নারীপক্ষের সদস্য ও সংহতির সভাপ্রধান মাহবুবা মাহমুদ লীনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ২২ আগস্ট ‘সংহতি’র প্রতিনিধিসহ যৌনকর্মীদের একটি দল সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে উপদেষ্টা সরকারি তহবিল থেকে ২ হাজার ৯৪ জন যৌনকর্মীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। এরপর চলতি বছর ১ জুন উপদেষ্টা সংহতির সভাপ্রধান ও নারীপক্ষের প্রতিনিধির হাতে ২ হাজার ৯৪ জন যৌনকর্মীর নামে চেক হস্তান্তর করেন। এরপর যৌনকর্মীদের নিজ নিজ নামে ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ জুলাই সংহতির সচিবালয় নারীপক্ষের কার্যালয় থেকে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের সদস্যদের উপস্থিতিতে যৌনকর্মীদের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলমান রয়েছে এবং ব্যাংক হিসাব খোলার ভিত্তিতে ধাপে ধাপে বিতরণপ্রক্রিয়া চলবে।

গত বছর সরকার পতনের পর সারা দেশে কয়েক শ যৌনকর্মী হামলা ও নির্যাতনের শিকার হয় বলে জানায় সংহতি। সে সময় যৌনকর্মীদের অধিকার রক্ষায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা চায় সংগঠনটি।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি