হোম > জাতীয়

২৮ অক্টোবরের সহিংসতা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৭ দেশের যৌথ উদ্বেগ

২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ সাত দেশ। সহিংসতা বন্ধ করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছে দেশগুলো।

আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক্স (টুইটার) হ্যান্ডল থেকে সংক্ষিপ্ত যৌথ বিবৃতিটি শেয়ার করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়ের নাম আছে। 

সরকার পদত্যাগের এক দফা দাবিতে গত শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। এর পাল্টায় সেদিনই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ ডাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। পরদিন রোববার বিএনপি ও জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। ওই দিন রাজধানীতে ও লালমনিরহাটে দুজন নিহত হন।

আজ সাত দেশের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সমাবেশগুলো ঘিরে ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতার ঘটনায় এসব দেশের সরকার গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতায় হতাহতদের প্রতি তাঁরা সমবেদনা জানায়। 

বিবৃতিতে দেশগুলো বলেছে, ‘সহিসংতা থেকে বিরত থেকে করে সংযম প্রদর্শনের পাশপাশি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।’

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ