হোম > জাতীয়

৩০ এপ্রিল শুরু হচ্ছে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম: প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ সোমবার সকালে ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : প্রধানমন্ত্রী কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু করা হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

আজ সোমবার সকালে ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, দেশের ১২৯ জন ক্রীড়াবিদ প্রতি মাসে ১ লাখ টাকা করে ভাতা পাবেন।

জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে।

এ সম্পর্কে গত শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, শুধু জাতীয় পর্যায়ে যাঁরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তাঁরাই পাবেন।

প্রতি চার মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে এই তালিকা পর্যালোচনা করা হবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তারা যদি তাদের সেই পারফরম্যান্স ধরে রাখে তারা কনটিনিউ করবে, যদি কেউ পারফরম্যান্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে।

প্রথম ধাপে আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসালের ক্রীড়াবিদরা এই সুবিধা পাবেন। তবে এই তালিকায় ক্রিকেটার ও ফুটবলাররা নেই।

এপ্রিলের প্রথম সপ্তাহে আরও ক্রীড়াবিদদের তালিকা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ