হোম > জাতীয়

প্রতিবন্ধী ব্যক্তিদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

বাসস, ঢাকা  

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: পিআইডি

সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে।

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিবন্ধী সন্তানকে যোগ্য হিসেবে গড়ে তুলতে একটি পরিবারে মা-বাবাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। এটা সেই মা-বাবার জন্য যতটা পরিশ্রমের, তার চেয়ে বড় হলো সন্তানকে সুস্থ করার চ্যালেঞ্জ। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার সচেষ্ট।

মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা যা-ই হোক না কেন, তাদের সকলের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে অনেক প্রকল্প হাতে নিয়েছে।’

ডা. জাহিদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এর এক দিনের মধ্যেই কমিটির সভা আজ অনুষ্ঠিত হলো। এতে বলা যায়, প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কতটা আন্তরিক।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধিতা জয় করে অনেকে আমাদের দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে এনেছেন। তাঁদের আমরা এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাতে চাই।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা এবং ক্রেস্ট দেওয়া হয়।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ