হোম > জাতীয়

কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন ডিজি আব্দুল্লাহ ইউসুফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক (ডিজি) পরিবর্তন করা হয়েছে। নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আখন্দ। তিনি এত দিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। এখন ইউসুফ আখন্দ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারে স্থলাভিষিক্ত হলেন।

আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ড. দেবাশীষ সরকার ২০২১ সালের ২১ অক্টোবর থেকে বারির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক দিন ধরে দেবাশীষ সরকারসহ তাঁর অনুসারীদের অপসারণ ও বিচারের দাবিতে গাজীপুরের জয়দেবপুরে বারি ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

অভিযোগ রয়েছে, দেবাশীষ মহাপরিচালক হওয়ার পর থেকে তাঁর অনুসারীদের নিয়ে অনিয়ম-দুর্নীতির বলয় তৈরি করেন। ২০২৩ সালে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে বিধিবিধানের তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে বিভিন্ন নিয়োগ, বদলি–বাণিজ্য, টেন্ডার–বাণিজ্য ও নানা অপকর্ম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী